মনোহরদীতে,স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মনোহরদী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত….

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী নরসিংদী প্রতিনিধি : অদ্য ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার রাত ৮টায় মনোহরদী প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুলের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

সভায় মনোহরদী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের বিষয়টি মাননীয় মন্ত্রীর নিকট গুরুত্বসহকারে উপস্থাপন করেন। মন্ত্রী মহোদয় বিষয়টির প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করে সর্বাত্মক  সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে এ নিয়ে ফলপ্রসূ, তাৎপর্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

উপস্থিত সকলের আন্তরিক  সহযোগিতা, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সদিচ্ছার মাধ্যমে মনোহরদী প্রেসক্লাবের দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন—একটি স্থায়ী ভবন নির্মাণ—অচিরেই বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com