বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী

অনলাইন সংস্করণ : বিগত সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক কঠিন পরিস্থিতিতে সব খাতে কর সুবিধা দেওয়া সম্ভব নয়। তবে ব্যবসা সহজ করতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে এবং ব্যবসায়িক প্রতিবন্ধকতা ধাপে ধাপে দূর করা হবে।

তিনি আরও বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির নীতিতে পরিচালিত হচ্ছে এবং ব্যক্তিখাতের উন্নয়নের মাধ্যমেই অর্থনীতিকে শক্তিশালী করা হবে। সম্ভাবনাময় যেকোনো রপ্তানি খাতকে তৈরি পোশাক শিল্পের মতো সরকারি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী দাবি করেন, বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি ও সার খাতে অতিরিক্ত ব্যয় হয়েছে। এর মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রভাবে জ্বালানি খাতে প্রায় ৩ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত ব্যয় বহন করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সব মিলিয়ে বিদ্যুৎ খাতে বকেয়া, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ—এই তিনটি বিষয়কে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন অর্থমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com