মিসরে বাস-ট্রাক সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। নিহত এবং আহতরা সবাই বিভিন্ন দেশের পর্যটক।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরাম।

প্রতিবেদনে বলা হয়েছে, “কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে বাস ও ট্রাকের মধ্যে ঘটা এই মর্মান্তিক সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন।

এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, কর্তৃপক্ষ মহাসড়ক থেকে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। একটি ক্রেনের সাহায্যে বড় বাসটিকে সরিয়ে নেওয়া হয়েছে; সংঘর্ষের পর বাসটির সামনের পুরো অংশটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেখানে দুমড়েমুচড়ে যাওয়া ইস্পাত ও ধ্বংসাবশেষ পড়ে ছিল।

তিনি আরও জানান, রাস্তার পাশে যাত্রীদের আসনগুলো ছড়িয়ে-ছিটিয়ে ছিল এবং ট্রাকটির পেছনের অংশে বাসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল।

আল-আহরামের প্রতিবেদন অনুসারে, আহতদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র : আরব নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *