বর্ণিল আয়োজনে 2026 ইংরেজি নববর্ষ পালিত হয়ে গেল

মোঃ শাহ আলম সরকার : ২০২৬ সালের বর্ষবরণ করেছে বাহিরের দেশগুলো। নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর উদ্দীপনায় শুরু হলো ২০২৬ সাল। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে ইতালির সহ বিভিন্ন দেশে শুধু বাংলাদেশ ব্যতীত  মানুষ এবারও বর্ণিল আয়োজনে উদযাপন করেছেন ইংরেজি নববর্ষ।

রাত ১২টায় শুরু হয় চোখ ধাঁধানো আতশবাজি ও আলোকসজ্জা। অনুষ্ঠানটি দেখার জন্য আগেভাগেই জড়ো হয় হাজারো মানুষ ইতালিতে। দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও এ উৎসবে অংশ নিয়ে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করেন। এ ছাড়াও ইতালির মিলান, ভেনিস, ভিছেন্সা নাপোলি তোরিনোসহ পুরো ইতালি নতুন বছরকে বরণ করে নিয়েছে উৎসব আয়োজনের মধ্যে দিয়ে।

 ইতালির বর্ষবরণের সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়, যাতে সবাই স্বাচ্ছন্দ্যময় পরিবেশে আনন্দ উদযাপন করতে পারেন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশেও বর্ষবরণকে কেন্দ্র করে আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন হয়।

 ২০২৫ সালকে বিদায় জানিয়ে ২০২৬ সালকে স্বাগত জানিয়ে ইতালির এ উৎসব উদযাপনে মিশেছে আনন্দ, আলো আর নতুন প্রত্যাশা।

এবং বাংলাদেশের কিছু কিছু জায়গায় ২০২৬ এর বর্ষবরণ অনুষ্ঠান করা হয়েছে এবং কিছু কিছু জায়গায় শোক দিবস পালন করা হয়েছে। আতশবাজি ও ফোটানো হয়েছে। এবার বাংলাদেশের মানুষ ২০২৬ বর্ষবরণ তেমন পাইলে উদযাপন করতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com