মোঃ আবু সাঈদ চৌধুরী :কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নাশকতা, অপতৎপরতা ও চোরাগুপ্তা মিছিলের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৩ জুন) বেলা এগারোটার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে বাটা গেট এলাকায় গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে যুবদল নেতা আব্দুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেদুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম হিমেল, জহুরুল হুদা বাবুসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় সিরাজুল ইসলাম সাথী বলেন, গাজীপুর ২ আসনের সাংসদ জননেতা এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় জনগণের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সজাগ থাকবে।