গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার….

নিজস্ব প্রতিবেদক :গাজীপুর মহানগরজুড়ে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুন সকাল ৮টা থেকে ২২ জুন দুপুর পর্যন্ত মহানগরের বিভিন্ন থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।

অভিযানকালে সদর থানা এলাকা থেকে ৮ জন, বাসন থানা এলাকা থেকে ৬ জন, কোনাবাড়ী থানা এলাকা থেকে ২ জন, কাশিমপুর থানা এলাকা থেকে ৩ জন, গাছা থানা এলাকা থেকে ৫ জন, পূবাইল থানা এলাকা থেকে ২ জন, টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে ২ জন এবং টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপির মিডিয়া শাখার কর্মকর্তা জালাল উদ্দিন মাহমুদ জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, গাজীপুর মহানগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com