বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিলো এইচআরসি স্মার্ট স্কুল

কাউছার আলম, লক্ষীপুর প্রতিনিধি: রায়পুরের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ এইচআরসি স্মার্ট স্কুলের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজ ৪ জানুয়ারি বিদ্যালয় হলরুমে নানা আনুষ্ঠানিকতা ও ফুল দিয়ে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক জনাব আলহাজ্ব রফিকুল হায়দার চৌধুরী রোটারিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নবনিযুক্ত ইনচার্জ অফিসার জনাব শাহীন মিয়া, বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন রায়পুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ জনাব মাওলানা মনজুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব আবু সায়েম চৌধুরী। সায়েম চৌধুরী তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের কার্যক্রম ও সফলতার কথা তুলে ধরেন।

প্রায় ২৫০ শিক্ষার্থী ও সমসংখ্যক অভিভাবক ও শিক্ষক- শিক্ষিকা ও গুণীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জ্ঞান-বিজ্ঞান অর্জনের পাশাপাশি সবার আগে আমাদেরকে একজন ভালো মানুষ হতে হবে। নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইলমের পাশাপাশি আমলকে প্রাধান্য দিতে হবে। আলোকিত মানুষ হতে হলে নিজেকে কুরআন হাদীসের আলোয় আলোকিত করতে হবে। এধরনের মানুষ তৈরি করতে এইচআরসি স্মার্ট স্কুল নিরলসন ভাবে কাজ করে যাচ্ছে।

বিদ্যালয়ের সার্বিক অর্জন, নানামুখী কর্মকাণ্ড, তৎপরতা, কারিকুলাম ও সামগ্রিক উন্নতি ও অগ্রগতির নানাদিক তুলে ধরেন উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মুফতি মোঃ সাইফুল্লাহ (রুবেল)। তিনি বলেন, আধুনিক শিক্ষার সাথে সমন্বয় সাধন করে পাঠদান ও কারিকুলামে ইসলামী শিক্ষার প্রসার ঘটানোই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার গুণগতমান নিশ্চিত করে আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় এইচআরসি স্মার্ট স্কুল সুনিয়ন্ত্রিতভাবে এগিয়ে যাচ্ছে।

বিদ্যালয়টি ইতোমধ্যেই উপজেলা পর্যায়ে বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশগ্রহণ করে বিজয় অর্জন করেছে।

সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের অনানুষ্ঠানিক সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com