নেত্রকোণায় লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড ট্যাকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচী পালন করেছে।

বুধবার সকালে জেলা শহরের রাজুর বাজারে আইএলএসটি শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন। শিক্ষার্থীরা ক্লাশ-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী দেলোয়ার হোসেন শরীফ, শিবনাথ কুমার শিবু, আব্দুল কাদের।

দেলোয়ার হোসেন শরীফ বলেন, অতিদ্রুত রাষ্ট্রীয় খরচে পরিচালিত ভিটিআই (VTI) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্সের অনুমতি বাতিল করতে হবে। নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে”ডিপ্লোমা ইন লাইভস্টক”ডিগ্রিধারীদের একক নিয়োগ যোগ্যতা নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আই.এল.এস.টি,নেত্রকোণার সকল সাধারণ শিক্ষার্থী একযোগে একাডেমিক কার্যক্রমসহ ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com