বিজয় মাসকে স্বাগত জানিয়ে এনসিপি ঢাকা মহানগর উত্তরের ‘বিজয় রিকশা র‌্যালি’

ডেক্স নিউজ : মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে এবং ফ্যাসিবাদ-বিরোধী ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১৩ আসনের উদ্যোগে এক জমকালো ‘বিজয় রিকশা র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই ব্যতিক্রমী র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইনের নেতৃত্বে র‌্যালিটি শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া এবং রায়ের বাজারসহ ঢাকা-১৩ আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। এ সময় র‌্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

র‌্যালিতে রঙিন সাজে সজ্জিত প্রায় শতাধিক রিকশায় ব্যানার-ফেস্টুন নিয়ে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত ঢাকা-১৩ আসনের প্রার্থী আকরাম হোসাইন বলেন, বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস। আজকের এই ‘বিজয় রিকশা র‌্যালি’ কেবল বিজয় উদযাপন নয়, বরং এটি আনন্দ ও ঐক্যের প্রতীক। আমরা মনে করি, বর্তমানে দেশের সকল ফ্যাসিবাদ-বিরোধী শক্তির একত্রিত হওয়া জরুরি। এই আয়োজন সেই ঐক্যেরই প্রতিফলন, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (ঢাকা মহানগর উত্তর) এই আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকল নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com