আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন নাহিদ রানা…

আন্তর্জাতিক অনলাইন :ডেস্ক :আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। নারী বিভাগে এই স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

পুরুষ বিভাগে নাহিদ রানা পেছনে ফেলেছেন ওমানের জাতিন্দর সিং এবং অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে লরা উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি ও লরা কার্ডোসো।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই সিরিজে দুর্দান্ত বোলিংয়ে সিরিজসেরা নির্বাচিত হন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি নেন ৮ উইকেট। তার রান খরচের গড় ছিল ৪ দশমিক ৪৬।

বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ম্যাচে ৩২ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই তরুণ পেসার। চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ ম্যাচেও তিনি শিকার করেন আরও দুই উইকেট।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, “নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলতে পেরে এবং মাসসেরা ক্রিকেটার হতে পেরে আমি ভীষণ আনন্দিত। দেশের মাটিতে এই অর্জন আমার জন্য সিরিজটিকে আরও স্মরণীয় করে তুলেছে।

তিনি আরও বলেন, “সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও সাফল্য এনে দিতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com