মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধিঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই”প্রতিপাদ্য কে সামনে রেখে (২৪ ডিসেম্বব) বুধবার বিকাল ৩ টায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া অফিস নেত্রকোণার আয়োজনে,তারণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোণা জেলা পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের (অনূর্ধ্ব-১৬) বালিকাদের অংশগ্রহণে ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কাশেম প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট প্রশিক্ষক ও আম্পায়ারবৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। এ সময় অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যকার চ্যাম্পিয়ন ও রানার্সআপকে ট্রফি, মেডেল এবং ক্রিকেট সামগ্রী পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।