মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী( নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজলের বিরুদ্ধে মান হানিকর উদ্দেশ্য,প্রণোদিত বানোয়াট মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, জানিয়েছেন খিদিরপুর ইউনিয়নের বি,এন,পির বিভিন্ন অঙ্গসংগঠনের ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ সাধারন জনগন। নরসিংদীর,মনোহরদীতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমে প্রকাশিত বানোয়াট মনগড়া মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল। তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
সংবাদে খিদিরপুর ইউনিয়নের ভাওয়ালিয়া গ্রামের একটি বাড়ি ভাঙচুরের ঘটনায় তার নাম জড়ানো হয়েছে, যা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। তার ভাষ্য অনুযায়ী, তিনি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন এবং বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, কিছু দিন আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে গ্রাম্য দরবারে জমির মালিকানা নিয়ে বিরোধ এই বিষয়টি জানতে পারেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে লক্ষ লক্ষ টাকার মালামাল ও পানের বরজ ভেংগে ফেলে উক্ত জমিটি সম্পূর্ণ অন্যায় ভাবে জমির প্রকৃত মালিক কে মারধোর করে হুমকি ধামকির মাধ্যমে জমি ছাড়া করে। এই বিষয়টি তিনি জানতে পারেন
আবুল ফজল অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল তার রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। কিন্তু একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তাকে ক্ষুণ্ন করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মনগড়া ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। এতে করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং একজন ব্যক্তির সম্মানহানি ঘটে।
এ ধরনের মিথ্যা সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আবুল ফজল সংশ্লিষ্টদের সতর্ক হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এমন অপপ্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।