রোমান হোসেন, সাভার, ধামরাই : ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুবলীগ নেতা তূর্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকার পানির ট্যাংকের মোড় থেকে যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্যকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা আহমেদ ফয়সাল নাঈম তূর্য সাভারের আওয়ামী লীগ নেতা আবু আহমেদ পাভেল নাসিমের পুত্র ও সাভার পৌর যুবলীগ সভাপতি প্রার্থী ছিলেন। উক্ত আসামীর বিরুদ্ধে ৬ টি বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
এ ব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।