সাটুরিয়ায় ইয়াবা ও দেশীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও বালিয়াটির চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীয় মদসহ আব্দুর রশিদ ও প্রভাতী রানী মনিদাসকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আব্দুর রশিদ (৩৫), পশ্চিম কাউন্নারা এলাকার বাসিন্দা এবং প্রভাতী রানী মনিদাস (৪৫), বালিয়াটির চর-ভাটারা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে পশ্চিম কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রশিদকে আটক করে সাটুরিয়া থানা পুলিশ। তিনি পশ্চিম কাউন্নারা এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে। তাকে আটকের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, পৃথক আরেকটি অভিযানে এসআই সুলতান চর-ভাটারা (ঋষিপাড়া) এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রভাতী রানী মনিদাসকে (৪৫) ১০ লিটার দেশীয় মদসহ আটক করেন। তিনি চর-ভাটারা ঋষিপাড়া এলাকার ঝন্টু মনিদাসের স্ত্রী।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *