গাজীপুরে গণতন্ত্র মঞ্চ ও নাগরিক ঐক্যের গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী ডাঃ রাশেদুল হাসান রানা প্রার্থীতা প্রত্যাহার

আবু সাঈদ চৌধুরী : ২৯ ডিসেম্বর গণতন্ত্র মঞ্চের ও নাগরিক ঐক্য গাজীপুর-২ আসনের মনোনীত এমপি প্রার্থী ডাঃ রাশেদুল হাসান রানা বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র অধ্যাপক এম মান্নান এর সুযোগ্য সন্তান গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক- এম মঞ্জুরুল করিম রনিকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এ সময় ডাঃ রাশেদুল হাসান রানা সাংবাদিকদের কে বলেন, আমি সাবেক দুইবারে ডাকসু ভিপি ও নাগরিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি-মাহমুদুর রহমান মান্না ভাইয়ে নির্দেশে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি কারণ বিএনপির সাথে আমাদের জোট হয়েছে তাই আমি বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ায়েছি। আমি রনি ভাইকে সমর্থন দিয়েছি এবং ধানের শীষে সকলের কাছে ভোট চাই যাতে করে সারা বাংলাদেশের সকল এমপিদের থেকে সর্বাধিক ভোট পেয়ে গাজীপুর-২ আসনে থেকে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারেন তার পিতার মতো, সেই দোয়া চাই সকলের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com