বাঞ্ছারামপুরে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

এটিএম আলী আহাম্মেদ: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) মোঃ মমিন হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহ রাহাত আলী মাজারের উত্তর পাশে জনৈক পারভেজ মিয়ার বিল্ডিংয়ের সামনে গলি রাস্তা থেকে তোতা মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তোতা মিয়া মৃত হুরন আলীর ছেলে। তার বাড়ি দরি ভেলানগর এলাকায়, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন, বাঞ্ছারামপুর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এ সময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com