লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ইউসুফ হুসাইন  (লালপুর) নাটোর প্রতিনিধি =নাটোরের লালপুরে অজ্ঞাত ট্রেনে কেটে এক নারীর মৃত্যু হয়েছে তবে এখন পর্যন্ত কোন হদিস মিলেনি। বলে একা যে সূত্র নিশ্চিত করেছে তবে বাংলাদেশ রেলওয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে আজিমনগর-ঈশ্বরদী বাইপাস রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com