গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী অ্যাভিনিউ’

বিশেষ প্রতিনিধি : রাজধানীর গুলশান এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের নতুন নামকরণ করা হয়েছে ‘ফেলানী অ্যাভিনিউ’। গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত একটি সড়কের নতুন নামকরণ করা হয় ‘ফেলানী অ্যাভিনিউ’।
মঙ্গলবার (৯ ডিসেম্বর, ২০২৫) এক ফেসবুক বার্তায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানান।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উপদেষ্টা লেখেন, ‘সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে ডিপ্লোমেটিক জোনের গুলশান-২ থেকে প্রগতি সরণি পর্যন্ত সড়কটির নতুন নাম ‘ফেলানী অ্যাভিনিউ’।
উপদেষ্টা সজীব ভূঁইয়া আরো জানান, এই নামকরণ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর স্মরণে করা হয়েছে। গুলশানের ডিপ্লোমেটিক জোনের এই সড়কটি এখন থেকে ‘ফেলানী অ্যাভিনিউ’ নামে পরিচিত হবে।
এর আগে, ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর গুলশানে ভারতীয় দূতাবাসের সামনে অবস্থিত ওই সড়কটিকে ‘শহীদ ফেলানি সড়ক’ হিসেবে ঘোষণা করে একটি সংগঠন পিপলস অ্যাকটিভিস্ট কোয়ালিশন (প্যাক) নামফলকও স্থাপন করেছিল। দীর্ঘদিন ধরেই অনেক নাগরিক এবং বিভিন্ন সংগঠন ওই সড়কটির নাম ‘শহীদ ফেলানি সড়ক’ করার দাবি তুলছিল।

সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ১৫ বছর বয়সী ফেলানী বাবার সঙ্গে ভারত থেকে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে নিহত হয়। তার মরদেহ কাঁটাতারে প্রায় চার ঘণ্টা ঝুলে থাকার ঘটনাটি দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

সূত্রগুলো বলছে, ফেলানীর স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে এবং তার অবিচারের প্রতিবাদ হিসেবে গুলশানের এই গুরুত্বপূর্ণ সড়কটির নতুন নামকরণ জনগণের মধ্যে এক প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com