ওসমান হাদিকে গুলির প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বক্তারা।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় শহীদ মিনার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজলা গেট হয়ে তালাইমারী মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। মিছিল ও সমাবেশে রাকসুর ভিপি ও রাবি ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, রাবি ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফায়সালসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, “হামলাকারীদের দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে গুলিবিদ্ধ হাদির সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com