অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিন এর শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভিন্নমাত্রা স্বর্ণপদক -২০২৫ অর্জন

স্টাফ রিপোর্টার : ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ ‘র সার্বিক ব্যবস্থাপনায় রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে “উদ্যোক্তা সম্মেলন ও গুণীজন সংবর্ধনা ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন, গবেষণা, শিক্ষা ও সামাজিক নেতৃত্বে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানাতে আয়োজিত এ অনুষ্ঠানটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত। তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গবেষণা ও সৃজনশীলতার গুরুত্ব তুলে ধরেন।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিক। তিনি সুশাসন, নৈতিকতা এবং উদ্যোক্তা উদ্যোগের আইনি কাঠামো নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন—
■ প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
■ ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন আহমেদ, মেট্রোরেলের সাবেক চিফ ইঞ্জিনিয়ার
■ এস এম জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্পেশালাইজড হসপিটাল

এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেন লে. কর্নেল মো. আলমগীর হোসেন (অব.) এবং লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও গবেষক মোহাম্মদ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, সাবেক উপাচার্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে শিক্ষা, শিল্প, চিকিৎসা ও নারী উদ্যোক্তাদের ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২৫ এবং ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা উদ্যোক্তার সম্মাননা এবং মুহাম্মদ হেলাল উদ্দিনকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বর্ণপদক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com