আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি -: নওগাঁর পত্নীতলায় জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২৬ পালন উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে মঙ্গলবার উপজেলা সভা কক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ ।