হাম ও হামের উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য :গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। চলমান এই প্রাদুর্ভাবে গত দুই মাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন। আর ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ৪১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।

১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৭ জন এবং নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com