ভ্যানচালক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার…

স্টাফ রিপোর্টার :রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ বুধবার (১৩ মে) ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক অনুপ কুমার দাস।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ভ্যানচালক রিপন। ওইদিন গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরবর্তীতে লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ঘটনার পর গত বছরের ২৮ আগস্ট নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রায় ২০০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com