৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চ্যানেল 7 বিডি ডেস্ক :৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪–এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন।

এতে আরও বলা হয়, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ২৭ নভেম্বর, ২০২৫ থেকে ১৮ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ফলাফল এবং সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

কমিশন জানায়, প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতার কারণ হিসেবে বিবেচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com