মনোহরদীতে নরেন্দ্রপুর পোস্ট অফিসের সেবা বঞ্চিত এলাকার জনগনের দ্রুত : সংস্কারের দাবী….

মোঃ তাজুল ইসলাম বাদল মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি  : নরসিংদীর মনোহরদী উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিসটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে। এক সময়ের গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানটি এখন পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত স্থানে। পোস্ট অফিসের সামনের এলাকা জঙ্গলে পরিণত হয়েছে, দেখভালের যেন কেউ নেই।

একসময় এই পোস্ট অফিস ছিল প্রবাসীসহ স্থানীয় মানুষের ভরসার জায়গা। চিঠি আদান-প্রদানসহ যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল এটি। লেবুতলা ও খিদিরপুর ইউনিয়নের প্রায় ৭টি গ্রামের মানুষ এখান থেকে নিয়মিত সেবা গ্রহণ করতেন।

খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর ও চর আহম্মদপুর এবং লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর, শরীফপুর,   ধরাবান্ধা, দীঘীরপাড় ড্রেইনের ঘাট ও রায়েরপাড়া গ্রামের মানুষ এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল ছিলেন।

কিন্তু বর্তমানে পোস্ট অফিসটির অবস্থা অত্যন্ত করুণ। ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে থাকায় সেখানে সাপসহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর বসবাস শুরু হয়েছে, যা এলাকাবাসীর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 

এদিকে সরকারি বিভিন্ন কাজ, বিশেষ করে চাকরির আবেদনসহ গুরুত্বপূর্ণ সেবা এখনও পোস্ট অফিসের মাধ্যমে সম্পন্ন করতে হয়। ফলে স্থানীয় চাকরিপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এই বেহাল দশা এলাকাবাসীর জন্য হতাশাজনক। 

এ অবস্থায় এলাকাবাসী ও সুশীল সমাজের একটাই দাবি—নরেন্দ্রপুর পোস্ট অফিসটি দ্রুত সংস্কার ও আধুনিকায়ন করে পুনরায় কার্যকর করা হোক, যাতে সাধারণ মানুষ আবারও প্রয়োজনীয় সেবা সহজে পেতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com