বরিশালে চরমোনাই ঘাটে লঞ্চডুবি…

স্টাফ রিপোর্টার : বরিশালের চরমোনাই মাহফিলে আসা একটি লঞ্চ ডুবে গেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে ঘাটে বাঁধা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে বুধবার ভোরে চরমোনাই রিজার্ভ আসে এমভি মানিক-৪। সেই সময় নদীতে জোয়ার চলছিল। পানি বেশি থাকায় লঞ্চটি বালুর বস্তার উপর উঠে যায়। পরবর্তীতে ভাটার সময় পানি কমে গেলে লঞ্চের পেছনের অংশ হেলে পড়ে এবং একপর্যায়ে দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

চরমোনাই মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম সরিয়াতুল্লাহ বলেন, “লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহত নেই। মুসল্লিদের মালামাল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।”

বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো. জুলফিকার আলী বলেন, “ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে বিআইডব্লিটিএ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা যৌথভাবে কাজ করছে। লঞ্চটির বর্তমান অবস্থান পর্যাবেক্ষনের জন্য বিআইডব্লিউএর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। অবস্থা পর্যবেক্ষণের পর প্রয়োজন হলে উদ্ধারকারী জাহাজ হামজাকে ঘটনাস্থলে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com