মনোহরদীতে খোলা বাজারে অবৈধভাবে তেল বিক্রি: মোবাইল  কোর্টে জরিমানা…

মোঃ তাজুল ইসলাম বাদল : মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :নরসিংদীর মনোহরদীতে খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করায়  মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার চালাকচর বাজার, কাচিকাটা ভূইয়া বাজার এবং খিদিরপুর ইউনিয়নের দরগা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান।

অভিযানকালে খোলা বাজারে অবৈধভাবে ডিজেল বিক্রি এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী তিনটি পৃথক মামলায়   মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে ডিজেল বিক্রির ব্যবস্থা করা হয়।এছাড়া সাগরদী বাজারে স্টার ট্রেডার্স ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করার দায়ে ভোক্তা  অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরও ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। 

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান জানায়, অবৈধভাবে তেল বিক্রি এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির   বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com