রাজশাহীতে ডিজেল ও পেট্রোল জব্দ…

স্টাফ রিপোর্টার : জেলার গোদাগাড়ীতে র‌্যাব-৫ ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে ৫৭২ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নাজিরপুর ও ছয়হাটি বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আজ দুপুরে র‌্যাব-৫ এর মিডিয়া সেল থেকে বাসস’কে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসিএসসি র‌্যাব-৫ এর একটি দল নাজিরপুর এলাকায় মো. রাসেল হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

একই দিন নাজিরপুর ছয়হাটি বাজারের ‘মেসার্স রবিউল ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে আরও ৩৫০ লিটার ডিজেল পাওয়া যায়। তবে দোকানের জ্বালানি তেলের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ থাকায় মালিককে লাইসেন্স নবায়নের প্রমাণসহ মঙ্গলবার উপজেলা প্রশাসন কার্যালয়ে তলব করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বার্থে মজুতদারদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com