নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাৎসরিক মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই ২০২৭) বিকেল ৫টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম কাজল খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মাসুম রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট দিলারা জামান সেতু।
সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান,গাজীপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাকিম খান, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিঙ্কু, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি রেজা চৌধুরী, গাজীপুর পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, এবং সাংবাদিক সোহেল চৌধুরী।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সুমন চৌধুরী, এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হারিছুর রহমান শিপলু, সহ-সভাপতি মাসুদ করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজন আহমেদ ও মোঃ নুরুজ্জামান শেখ, দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তাসলিমা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ সুলতানা সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী রোকেয়া কেয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হুজাইফা হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য আলামিন হোসেন ও মোসাঃ তানজিলা ইসলাম, সাধারণ সদস্য মোঃ কামরুল হাসান রনি ও মোহাম্মদ মোঃ সাইফুল ইসলামসহ ঢাকা, গাজীপুর, আশুলিয়া এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এমন আয়োজন শুধু সৌহার্দ্য বৃদ্ধিই নয়, সাংবাদিক সমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করে।
পরে অতিথি ও সাংবাদিকরা দেশীয় নানা প্রজাতির সুস্বাদু মৌসুমী ফল একসঙ্গে উপভোগ করেন। প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই ফল উৎসব মিলনমেলায় পরিণত হয় এবং উপস্থিত সকলেই এমন ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।