এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান…

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা করে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৩ মিনিটে তিনি হাসপাতালটি পৌঁছান।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা রহমান।

দেশে পৌঁছানোর পর কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে তিনি সরাসরি বিমানবন্দর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

এদিকে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার সময়সূচিও পিছিয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে বিমানটি আসতে পারেনি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, সব ঠিক থাকলে শনিবার (৬ ডিসেম্বর) বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে।

মির্জা ফখরুল আরও জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com