সুখবর দিলেন পরীমনি ও পরিচালক রাশিদ পলাশ

নিজস্ব প্রতিবেদক : বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর সিনেমা ‘প্রীতিলতা’ সিনেমার জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছে অভিনেত্রী পরীমনি। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আবার শুরু হচ্ছে। অভিনেত্রী পরীমনি অভিনীত এ সিনেমাটি আগামী বছর ২০২৬ সালের এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ।

জানা যায়, সামাজিক মাধ্যমে পরীমনির সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক রাশিদ পলাশ। পোস্টে নির্মাতা লিখেছেন—এবার প্রীতিলতাও শেষ হবে ইনশাআল্লাহ ২০২৬। সেই পোস্টের নিচে পরীমনি মন্তব্য করে বলেছেন, ‘আমিও প্রস্তুত আছি’। এর মাধ্যমেই স্পষ্ট হয় যে, সব জটিলতা কাটিয়ে নতুন বছরে আবারও প্রীতিলতা হয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন অভিনেত্রী পরীমনি।

সূত্রে জানা গেছে, ২০২০ সালে এ সিনেমাটি শুটিং শুরু হলেও বিভিন্ন জটিলতার কারণে বন্ধ হয়ে যায়।

এর আগে ২০২০ সালের শেষের দিকে সিনেমার কাজ শুরু হয়েছিল। তখন প্রায় ৩০ শতাংশ শুটিং শেষ হয়, যার বেশিরভাগই ছিল ঢাকার অংশ। ২০২১ সালে প্রীতিলতা বেশে পরীমনির ফার্স্টলুক প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। মাঝে পরীমনির মাতৃত্বকালীন বিরতিসহ নানা কারণে কাজ আটকে থাকলেও এখন তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের এপ্রিল মাসে রোজার ঈদের পর চট্টগ্রামের লোকেশনে বাকি অংশের শুটিংয়ের কাজ পুরোদমে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com