ঢাকা-১৭ আসনে তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান ভোটার হলেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ড ঢাকা -১৭ আসনের ভোটার হয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর, ২০২৫) ইসি’র জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শনিবার রাজধানীর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপস্থিত হয়ে প্রথমে জাইমা রহমান ও পরে তারেক রহমান ভোটার নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন করেন। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছিলেন, যা ঢাকা-১৭ আসন অন্তর্ভুক্ত এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com