পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার; উত্তরায় বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকারদায়ে মোট ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইসলাম মিয়া (২৭), নওরিন আক্তার ওরফে বৃষ্টি, মোঃ মিজান (৩৮), মোঃ রায়হান (২৩), মোঃ রবিন (২৩), মোঃ ওমর ফারুক (৩৪), মোঃ মোবারক হোসেন (২৮), মোঃ আরিফ (৩৫), রাকিবুল হাসান (১৯), মোঃ সোহাগ (২২) ও মোঃ সাদ্দাম (২৮)।

শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) দুপুরে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। এ সময় তাদের হেফাজত থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com