গাজীপুরে নিজাম উদ্দিন নামে যুবকের মরদেহ উদ্ধার

শেখ রাজীব হাসান : গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকা থেকে আজ বিকেলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা না গেলেও পরে সিআইডির এক্সপার্ট টিম ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত নিশ্চিত করেন। নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩১)। তার বাড়ি কক্সবাজার জেলার কসবা উপজেলার পূর্ব পাড়া (মূলগ্রাম) এলাকায়। পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। তবে নিহতের স্বজনরা উপস্থিত না থাকায় মরদেহ এখনো হাসপাতালেই রয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহত ব্যক্তির স্বজনরা যোগাযোগ করলে আইন অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, স্বজনরা চাইলে এ ঘটনায় মামলা করা যাবে এবং মামলা হলে পুলিশ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com