কোন এলাকা কত আসনে পড়েছে এবং ভোটার কত জেনে নিন ২০টি আসনে হিজড়া ভোটার সংখ্যা মোট ৮৮

মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানী ঢাকাকে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু বলা হয়। ঢাকা নগরীকে জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ এলাকা কিংবা আসনও বলে কেউকেউ। এখানেই নাকি হয়ে থাকে ভোটের সমীকরণ। ঢাকাকে নির্বাচনের মূলকেন্দ্র কিংবা রাজনীতির মাঠও বলা হয়ে থাকে । এখানকার প্রতিটি সংসদীয় আসন শুধু রাজনৈতিক দিক থেকেই নয়, জনসংখ্যা, অর্থনীতি ও প্রশাসনিক গুরুত্বের কারণেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সর্বশেষ নির্ধারিত সীমানা অনুযায়ী ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে মিলিয়ে বর্তমানে ২০টি জাতীয় সংসদীয় আসন রয়েছে। ইট-পাথরের রাজধানী ও তার আশপাশের এই আসনগুলো গঠিত হয়েছে ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা এবং পার্শ্ববর্তী উপজেলা নিয়ে। জনসংখ্যার ঘনত্ব ও নগর সম্প্রসারণের কারণে একেকটি আসনের এলাকা একেক আসনের মধ্যে পড়েছে। এসব সংসদীয় ২০টি আসনে মোট তৃতীয় লিঙ্গের মানুষ (হিজড়া) ভোটার সংখ্যা মোট ৮৮ জন বলে জানা গেছে । খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্রের।

তথ্য অনুসন্ধান ও বিভিন্ন প্রাপ্ত সূত্রে জানা যায়, নির্বাচনী আসনের সীমানা অনুযায়ী ভোটার তালিকা, সংসদ সদস্যের প্রতিনিধিত্ব, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক পরিকল্পনা নির্ধারিত করা হয়। রাজধানীতে জনসংখ্যা দ্রুত বাড়ায় নির্বাচন কমিশন সময় সময় এসব আসনের সীমানা পুনর্গঠন করে থাকে। ইট-পাথরের শহরে ভোটের রাজনীতি, সমীকরণ, বিচার -বিশ্লেষণ, মাঠের রাজনীতি, তৃনমূল পর্যায়ের নেতা ও নীতি নির্ধারণ এসব মিলেই দেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়ায় ভাসছে ঢাকার ২০টি গুরুত্বপূর্ণ আসন। আগামী দিনে কে হচ্ছেন – এসব আসনের সংসদ সদস্য (এমপি) কিংবা মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী। এটিই এখন সাধারণ মানুষ ও ভোটারদের দীর্ঘদিনের প্রত্যাশা। দেশের বিশ্লেষকদের মতে, ঢাকার আসনগুলোর সঠিক ভৌগোলিক ধারণা থাকলে ভোটারদের সচেতনতা বাড়ে এবং রাজনৈতিক জবাবদিহিও নিশ্চিত করা হয়।

ঢাকা জেলার দু’টি আসন পুরোপুরি ঢাকার বাহিরের ও থানা কেন্দ্রিক।
> সংসদীয় আসন ঢাকা–১ : এই গুরুত্বপূর্ণ আসনটি দোহার ও নবাবগঞ্জ থানা এলাকা নিয়ে গঠিত । এটি রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় অবস্থিত । বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা হলো সংসদীয় আসন ঢাকা-১। জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৪নং আসন। মোট ভোটার ৫,১৩,৬০৫ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ২,৫৯,৪৪৫ নারী ভোটার: ২,৫৪,১৫৭ হিজড়া ভোটার: ৩।

> সংসদীয় আসন ঢাকা–২: কেরানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বুড়িগঙ্গা নদীর দক্ষিণ তীরবর্তী। এটি রাজধানীর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত হলেও প্রশাসনিকভাবে আলাদা উপজেলা। ঢাকা-২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন (তারানগর, কলাতিয়া, হযরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দী, ও বাস্তা) এবং সাভার উপজেলার ৩টি ইউনিয়ন (আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ও ভাকুর্তা ইউনিয়ন) নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা -২, এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৫নং আসন। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫,৫৮,৯৫৭ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ২,৮৯,৪৫৫ নারী ভোটার: ২,৬৯,৪৮৯ হিজড়া ভোটার: ১৩।

> সংসদীয় আসন ঢাকা-৩ : অধিকতর গুরুত্বপূর্ণ এ আসনটি কেরানীগঞ্জ থানার ৫ ইউনিয়ন (আগানগর, কন্ডা, সুবদ্যা, তেঘরিয়া, বিনজিরা) এলাকা নিয়ে গঠিত। ঢাকা-৩ আসনটি ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-৩, এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৬নং আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৪২,৫৪২ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৭৪,৮৯৪ নারী ভোটার: ১,৬৭,৬৪৬ হিজড়া ভোটার: ২।

> সংসদীয় আসন ঢাকা-৪ : এ আসনটি মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯ ওয়ার্ড + ডিএমপির শ্যামপুর থানা এলাকা নিয়ে গড়ে উঠেছে । ঢাকা-৪ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা, কদমতলী নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-৪, এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৭৭নং আসন। আসনটিতে মোট ভোটার হলো ২,৫৪,৫৮৪ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৩২,৪১৩ নারী ভোটার: ১,২২,১৬৬
হিজড়া ভোটার: ৫।

> সংসদীয় আসন ঢাকা-৫ : গুরুত্বপূর্ণ এ আসনটি মূলত ডিএমপির দু’টি থানা ও একটি ওয়ার্ড নিয়ে গঠিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২ ওয়ার্ড+ ডিএমপির (যাত্রাবাড়ী ও ডেমরা) থানা এলাকা নিয়ে গঠিত। এটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নং ওয়ার্ড (যাত্রাবাড়ী, ডেমরা) নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-৫, এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৭৮নং আসন। যাত্রাবাড়ী এবং ডেমরা থানা নিয়ে এ আসনটি গড়ে উঠেছে । মোট ভোটার সংখ্যা ৪,৯০,৮০৫ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ২,৫১,৫৩৯ নারী ভোটার: ২,৩৯,২৬৩ হিজড়া ভোটার: ৩।

পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার আসনগুলো :
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঐতিহাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো একাধিক আসনে বিভক্ত।
> সংসদীয় আসন ঢাকা–৬: রাজধানীর পুরান ঢাকার অংশ বিশেষ, যেখানে ঐতিহ্যবাহী আবাসিক ও বাণিজ্যিক এলাকা রয়েছে। সেটি ঢাকা -৬ আসন নিয়ে গঠিত। এলাকার নাম পুরান ঢাকা।
ঢাকা-৬ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতয়ালী আংশিক। সীমানাঃ পূর্বে- গেন্ডারিয়া, পশ্চিমে- সিদ্দিক বাজার, উত্তরে- ফুলবাড়িয়া ও দক্ষিণে- নাজিরাবাজার। সংসদীয় আসন ঢাকা-৬, এ আসনটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৯নং আসন। মোট ভোটার হলো ২,৮১,৫১৫ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৪৭,৮০৭ নারী ভোটার: ১,৩৩,৭০৬ হিজড়া ভোটার: ২।

> সংসদীয় আসন ঢাকা–৭: ঢাকা-৭ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক, কোতোয়ালীর আংশিক। সীমানাঃ পূর্বে- নাজিরা বাজার, পশ্চিমে- হাজারীবাগ, উত্তরে- পলাশী ও দক্ষিণে- কামরাংগীরচর। সংসদীয় আসন ঢাকা-৭, এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮০ নং আসন। মোট ভোটার সংখ্যা ৩,৪৩,১২৯ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৮০,৬৫০ নারী ভোটার: ১,৬২,৪৭৮ হিজড়া ভোটার: ১।

> সংসদীয় আসন ঢাকা–৮: রাজধানীর অন্যতম জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা ধানমন্ডি, নিউ মার্কেট ও আশপাশের আবাসিক-বাণিজ্যিক এলাকা নিয়ে অন্তর্ভুক্ত এই আসনটি। ঢাকা-৮ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা) নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-৮, এ আসনটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮১নং আসন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত। এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়।

মোট ভোটার ২,৭০,৬৫০ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৫১,৯৩৮ নারী ভোটার: ১,১৮,৭১১ হিজড়া ভোটার: ১।
> সংসদীয় আসন ঢাকা–৯: রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল ও পল্টনকেন্দ্রিক এলাকা নিয়ে এ আসনটি গঠিত , যা দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। এটি একটি জনবহুল এলাকা ও বটে। ঢাকা-৯ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নং ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-৯, এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮২নং আসন। এ আসনে মোট ভোটার ৪,৪৯,৯৫৬ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ২,২৮,৩৬৪, নারী ভোটার: ২,২১,৫৮৭, হিজড়া ভোটার: ৫।

মধ্য ঢাকার আবাসিক ও শিল্পাঞ্চল :
> সংসদীয় আসন ঢাকা–১০: এ আসনটি ধানমন্ডির অংশ ও আশপাশের এলাকা নিয়ে গঠিত। ঢাকা-১০ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নং ওয়ার্ড তথা ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-১০, এ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অবস্থিত জাতীয় সংসদের ১৮৩নং আসন। ধানমন্ডি- নিউমার্কেট- কলাবাগান- হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত। আসনটি মোট ভোটার হলো ৩,২৪,৯৩৯ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৭৩,২৭৫ নারী ভোটার: ১,৫১,৬৬১ হিজড়া ভোটার: ৩।

> সংসদীয় আসন ঢাকা–১১: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল ও সংলগ্ন আবাসিক এলাকা নিয়ে এটি অন্তর্ভুক্ত। ঢাকা-১১ আসনটি ঢাকা মেট্রোপলিটন এর বাড্ডা থানা,ভাটারা থানা, রামপুরা থানা, হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২১, ২২ , ২৩ ,৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১,ও ৪২ নং ওয়ার্ড নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-১১, এ বসনটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৪নং আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪,২৬,৫৫৫ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ২,১৭,২২১ নারী ভোটার: ২,০৯,৩৩১ হিজড়া ভোটার: ৩।

> সংসদীয় আসন ঢাকা–১২ : এ আসনটি বেশ গুরুত্বপূর্ণ। তেজগাঁও, শের-ই-বাংলা নগর, কাওরান বাজার জনবহুল এলাকা নিয়ে গঠিত। ঢাকা-১২ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-১২, এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৫নং আসন। এ আসনটিতে মোট ভোটার হলো ৩,৩৩,১১২ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৭৫,৫২৭ নারী ভোটার: ১,৫৭,৫৮২ হিজড়া ভোটার: ৩।

> সংসদীয় আসন ঢাকা–১৩: এ আসনটি মোহাম্মদপুর ও পার্শ্ববর্তী এলাকাগুলো নিয়ে গঠিত। ঢাকা-১৩ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-১৩, এ আসনটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৬নং আসন। এ আসন আগে ছিল ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত। মোট ভোটার হলো ৩,৯৫,৪৩৮ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ২,০৩,৭৪৪ নারী ভোটার: ১,৯১,৬৮৮ হিজড়া ভোটার: ৬।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসন :
> সংসদীয় আসন ঢাকা–১৪ : মিরপুর ও আশপাশের আবাসিক এলাকা নিয়ে গঠিত। ঢাকা-১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-১৪, এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৭নং আসন। মোট ভোটার সংখ্যা ৪,১৮,২১৭ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ২,১৩,৪৬৯ নারী ভোটার: ২,০৪,৭৪৪ হিজড়া ভোটার: ৪।

> সংসদীয় আসন ঢাকা-১৫ : এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৮নং আসন। ঢাকা-১৫ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড (মিরপুর-কাফরুল) নিয়ে গঠিত। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা হলো ৩,৪৪,৫০৭ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৭৬,৭০০ নারী ভোটার: ১,৬৭,৮০৬ হিজড়া ভোটার: ১।

> সংসদীয় আসন ঢাকা -১৬: এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৯নং আসন। ঢাকা-১৬ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড (পল্লবী ও রুপনগর) নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৩,৮৮,২৪৫ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৯৫,৬৯২ নারী ভোটার: ১,৯২,৫৪৪
হিজড়া ভোটার: ৯।

> সংসদীয় আসন ঢাকা–১৭: ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৯০ নং আসন। এ আসনটিতে মোট ভোটার ৩,২৩,৯৩৫ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৭০,৭৮৩ নারী ভোটার: ১,৫৩,১৪৭ হিজড়া ভোটার: ৫।

> সংসদীয় আসন ঢাকা–১৮: ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে ১৯১ তম আসন। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১,১৭,৪৩, ৪৪,৪৫,৪৬,৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৩ ও ৫৪ নিয়ে গঠিত। রাজধানীর সাথে উত্তরাঞ্চলের প্রবেশ পথ উত্তরা পূর্ব, পশ্চিম , বিমানবন্দর, তুরাগ, উত্তরখান, দক্ষিণ খান, খিলক্ষেতসহ এলাকা নিয়ে গুরুত্বপূর্ণ এ আসনটি অন্তর্ভুক্ত। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা হলো ৫,৮৮,৬০৮ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ৩,০১,৯০৯ নারী ভোটার: ২,৮৬,৬৯৩ হিজড়া ভোটার: ৬।

> সংসদীয় আসন ঢাকা–১৯: ঢাকা জেলার সাভার ও আশুলিয়া শিল্পঅঞ্চল এলাকা নিয়ে এ আসনটি গঠিত। দেশের অন্যতম বড় শিল্পাঞ্চল এই আসনের আওতায় পড়ে। পোশাকশিল্প ও শ্রমজীবী মানুষের বসবাস এখানেই সবচেয়ে বেশি। ঢাকা-১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া, সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-১৯, এ আসনটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯২নং আসন। এ আসনে মোট ভোটার হলো ৭,৫৬,৪১৯ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ৩,৮৭,৪৬৯ নারী ভোটার: ৩,৬৮,৯৩৭ হিজড়া ভোটার: ১৩।
> সংসদীয় আসন ঢাকা–২০ : এ আসনটি ঢাকা জেলার ধামরাই থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনটি একেবারে ঢাকার বাহিরের পশ্চিম প্রান্তের গ্রামীণ জনপথ এলাকা নিয়ে নিয়ে গঠিত। সংসদীয় আসন ঢাকা-২০, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৩ নং আসন। এ আসনেবমোট ভোটার সংখ্যা হলো ৩,৫৫,৭২২ (ডিসেম্বর ২০২৩) পুরুষ ভোটার: ১,৭৭,৪২১ নারী ভোটার: ১,৭৮,৩০১ এবং কোন
হিজড়া ভোটার নেই।

উল্লেখ যে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৩ সালে ডিসেম্বরে প্রকাশিত গেজেট, প্রজ্ঞাপন ও ওয়েবসাইট থেকে প্রাপ্ত ভোটার তালিকা মতে ঢাকা জেলা ও আশপাশের ২০টি আসনের ভোটারের পরিসংখ্যান প্রতিবেদনে তুলে ধরা হয়েছে । তবে কম বেশিও হতে পারে। নতুন ভোটার সংখ্যা তুলনামূলক ভাবে আগের তুলনায় বেড়েছে। সবশেষ তার সঠিক পরিসংখ্যান জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com