মনির হোসেন জীবন, বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৬০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী সংঘবদ্ধ চক্রের মূলহোতা মোঃ শাহ আলমকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, আটককৃতের নাম মোঃ শাহ আলম (৪৭)। মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার রসুলপুর গ্রামের মৃত মোতালেব মোল্লা , মাতা -হাসনা বেগমের পুত্র। এসময় তার নিকট থেকে ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানার ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি এর সামনে থেকে ইয়াবাসহ তাকে আটক করে এলিট ফোর্স র্যাব।
শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) র্যাব-১, উত্তরা কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মোঃ রাকিব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) র্যাব-১ এর একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উত্তরা পূর্ব থানা এলাকার ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক পিএলসি এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আজ শুক্রবার দুপুর পৌঁনে তিনটার দিকে আসামি মোঃ শাহ আলম (৪৭) পিতা-মৃত মোতালেব মোল্লা , মাতা -হাসনা বেগম , সাং-রসুলপুর , পো-রসুলপুর , থানা-গজারিয়া , জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় ধৃত আসামীর নিকট থেকে ১৯৬০ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।
র্যাব-১ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদককারবারি র্যাবের কাছে স্বীকার করে বলেন, সেসহ তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজোসে একে অপরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করিয়া রাজধানী ঢাকার উত্তরা এলাকাসহ আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।