ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৮ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জন গ্রেপ্তার এবং ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে রমনা বিভাগ ৩৩, লালবাগ বিভাগ ৬৭, ওয়ারী বিভাগ ৭৫, মতিঝিল বিভাগ ৫৩, তেজগাঁও বিভাগ ৭৩, মিরপুর বিভাগ ১০২, গুলশান বিভাগ ৫২, উত্তরা বিভাগ ৬৩, গোয়েন্দা বিভাগ ৯ ও সিটিটিসি একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২.৬ গ্রাম হেরোইন, দুটি চাকু, একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প, নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা, ভেজাল ঔষধ ও প্রসাধনীসহ এগুলো তৈরির সরঞ্জাম (সিরাপ ৬২৭টি, ৬ হাজার ক্যাপসুল, ফেসওয়াশ ৩০টি, শ্যাম্পু ৩১০টি, সাদা পাউডার পাঁচ কেজি, হাইজিন ওয়াসের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেভেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ছয়টি ও লেভেল লাগানোর দুটি সাচ) উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *