আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক :বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের মাধ্যমে দীর্ঘ অধ্যায়ের সমাপ্তিতে এবার শ্রদ্ধা জানালেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মেসির একটি পোস্টের নিচে মন্তব্য করে পর্তুগিজ মহাতারকা স্মরণ করেছেন আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ পথচলা ও অর্জনকে।

রোনালদো লিখেছেন, ‌‘লিও, এত বছর ধরে তোমার দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রোনালদোর এই বার্তা ফুটবলবিশ্বে আলাদা আবেগ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ফুটবলের দুই মহাতারকাকে ঘিরে ‘প্রতিদ্বন্দ্বিতা’র আলোচনা থাকলেও, মাঠের বাইরে একে অপরের প্রতি তাদের পারস্পরিক সম্মান বহুবারই প্রকাশ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *