নির্বাহী ম্যাজিস্ট্র মোহাম্মদ মুশফিকুর রহমান আবরার এর নেতৃত্বে গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং জরিমানা আদায়….

এম.আকতারুজ্জামান : নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুশফিকুর রহমান আবরার এর নেতৃত্বে এবং তিতাসের একটি শক্তিশালী টিম গতকাল গাজীপুরের চৌরাস্তার আউটপাড়া শিবা হাসপাতাল ও বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় বেশ কয়েকটি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন। এতে মাস্টার ওয়াসিং নামক একটি কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করায় সংযোগ টি বিচ্ছিন্নপূর্বক ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বোটবাজারে রেগুলার লন্ডি নামক একটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করায় সংযুক্তি বিচ্ছিন্ন করা হয়। ২ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। এতে করে দুইটি কারখানায় ৫৬০ ফিট পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয় এবং সর্বমোট ১ লক্ষ্য ৮৫ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

অভিযানে এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মস্তফা মাহবুব -ব্যবস্থাপক, প্রকৌশলী হাসান আল ফয়সাল -সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী রুহুল আমিন, সহকারী প্রকৌশলী সোহেল মিয়া, সকাল ১০ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলে এ অভিযান।

স্থানীয় জনসাধারণ তিতাসের এ অভিযানকে স্বাগত জানায় এবং মাঝের মধ্যেই এ ধরনের অভিযান পরিচালনা করার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com