গাজীপুর মহানগরের টঙ্গীতে ৫৮ লক্ষ টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেফতার দুই,,,,,

এম এস আই জুয়েল পাঠান: গাজীপুর মহানগর টঙ্গীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ শাওন সরকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার(১৫ জুন) দিবাগত রাত ৯টার দিকে টঙ্গী আউচপাড়া আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নরসিংদী জেলার মাধবদী থানার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) ও একই জেলার রায়পুরা থানার মৃত আমির হোসেনের ছেলে শাওন সরকার (২৬)। এসময় তাদের হেফাজত থেকে ১০ হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৫৮ লাখ টাকা, ও মোবাইল উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেফতারকৃত শাওন সরকার টঙ্গীর ৫৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি মসিউর রহমান সরকার বাবুর অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানার এসআই এসএম মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ জনৈক বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে আনোয়ার ও শাওনকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে ১০হাজার ৫শত পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সরজমিনে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন)  জনাব মোঃ বেলায়েত হোসেন আর জিএমপির  অপরাধ দক্ষিণ বিভাগের  ডিসি জনাব মোঃ মহিউদ্দিন আহমেদ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com