স্টাফ রিপোর্টার : পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশকে আরও জনসম্পৃক্ত ও জনগণবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তি সংযোজন এবং উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পুলিশের কাঠামোগত উন্নয়ন, যানবাহন ও প্রয়োজনীয় সরঞ্জাম বৃদ্ধি করা দরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।