মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে ওসি তৌহিদুর আনোয়ার.. বিদেশি মদসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছেন পুলিশ। পুলিশ জানায়, গত ৩১ মার্চ ২০২৬ইং তারিখ রাত আনুমানিক ১১:০৫ মিনিটের সময়, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ০৬নং জগন্নাথপুর ইউনিয়নের বারপাড়া কৃষ্ণপুর এলাকায়। এ সময় মৃত মোঃ আবদুল মতিন মাস্টারের “বাইতুত তাকওয়া” নামীয় ভবনের ২য় তলার ভাড়াটিয়া সুমন সাহা (৪৬)-কে গ্রেফতার করা হয়। তার আচরণ সন্দেহজনক হওয়ায় পুলিশ তার বসতঘরে তল্লাশি চালায়।

তল্লাশীকালে তার শয়নকক্ষ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে— ২৫ বোতল Royal Green Whisky (750 ml) ১১ বোতল Royal Stag Whisky (750 ml) ১৮ বোতল Royal Stag Whisky (375 ml) পরে উপস্থিত স্থানীয় লোকজনের সম্মুখে নিয়ম অনুযায়ী জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো জব্দ করেন এসআই (নিঃ) মোঃ সাখাওয়াত হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সুমন সাহা স্বীকার করে, সে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে এসব বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে মজুদ রেখেছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের তাকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com