এ.বি.এম.হাবিব : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘নওগাঁ জেলা’ শাখার ২১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ছয় (৬) মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গত (২৯ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে, এ কমিটির অনুমোদন প্রদান করেন।
অনুমোদিত কমিটিতে মো. আরমান হোসেনকে আহ্বায়ক, মো. রাফি রেজুওয়ানকে সদস্য সচিব, সাদনান সাকিককে মুখ্য সংগঠক এবং মেহেদী হাসানকে সিনিয়র মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিটিতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস জেলার সার্বিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়, বৈষম্যবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে কমিটির নেতৃবৃন্দ।
এদিকে কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় ও বৈষম্যহীন সমাজ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁ জেলা শাখা আগামীতেও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।