স্টাফ রিপোর্টার : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (৩১ ডিসেম্বর, ২০২৫) বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেন।জানাজা স্থলে উপস্থিত হয়ে তিনি খালেদা জিয়ার শোকাহত জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সান্ত্বনা দেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।