কেন্দুয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ সালাহ উদ্দিন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ওলামাদলের উদ্যাগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর মঙ্গলবার বিকাল দুপুর ২টা সময় কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাফেজ মাওলানা আব্দুর রশিদ নূরানী,উপজেলা ওলামাদলের সাবেক সভাপতি মাওলানা নজরুল ইসলাম,ওলামাদল নেতা মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ মেহেদী রানা, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা সমবায় দলের আহবায়ক আল আমিন, যুবদল নেতা সেলিম মেম্বারসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে নেমে আসে শোকের ছায়া। দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ৩ ঘন্টা কোরআন খতম ও বিকেল ৫ টায় মোনাজাত করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। তিনি এক শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। গণতন্ত্রের সংকটকালে নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন। সংগ্রামী নেত্রীর চলে যাওয়া দেশের রাজনৈতিক অধ্যায়ের এক অপূরণীয় ক্ষতি। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com