বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরায় ট্রাকচাপায় নয় বছরের এক শিশু শিক্ষার্থী নিহত এবং একই পরিবারের তিন জন আহত হয়েছে। নিহতের নাম সোহান শেখ। এঘটনায় মোহাম্মদ সোহানের মা তহুরুন্নেছাকে (৩৮), নানী আবেজান বেগম (৬৫) ও বড় ভাই মাহমুদুল হাসান রোহান (১৩) আহত হয়েছেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) ভোর আনুমানিক সোয়া ৬টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক উত্তরা পূর্ব থানার হাউজবিল্ডিং (বিএনএস সেন্টার) ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক বেলা ১১টার দিকে সোহান শেখ (৯)কে মৃত বলে ঘোষণা করেন।
আজ শনিবার (২০ ডিসেম্বর, ২০২৫) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
ঢামেক ও উত্তরা পূর্ব থানা পুলিশ এই প্রতিবেদককে বলেন, আহত অবস্থায় সোহান ও তার মা তহুরুন্নেছাকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক বেলা ১১টার দিকে সোহান শেখ (৯)কে মৃত বলে ঘোষণা করেন। তহুরুন্নেছা বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহত নানী আবেজান বেগম (৬৫) ও বড় ভাই মাহমুদুল হাসান রোহান (১৩) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি আছেন।
হাসপাতালে নিহত সোহানের খালা রুনা বেগম সাংবাদিকদের জানান, হতাহতের বাড়ি বাগেরহাট সদর উপজেলার পুলঘাট গ্রামে। সোহানের বাবা রওনক হাসান দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। সোহান ও তার ভাই রোহান স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। তাদের মা তহুরুন্নেছা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন।
তিনি আরো জানান, গত সোমবার তহুরুন্নেছা তার মা ও দুই ছেলেকে নিয়ে তুরাগের নয়ানগরে তার বাসায় বেড়াতে আসেন। আজ শনিবার সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে গ্রামের বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা উত্তরা হাউজবিল্ডিং (বিএনএস সেন্টারের) বিপরীত পাশে ফ্লাইওভারের নিচে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক ও বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় ট্রাকটি তাদের চাপা দেয়। এতে চারজনই আহত হন। পরে স্বজনরা তাদের প্রথমে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সোহান ও তার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহান মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি এই প্রতিবেদককে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনাটি ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশকে অবগত করা হয়েছে।
হতাহতদের আত্মীয়স্বজনরা জানান, তার ভাগিনা মোহাম্মদ সুহান গ্রাম থেকে তাদের বাসায় বেড়াতে এসেছিল। সে এবার ক্লাস ওয়ান শেষ করে ক্লাস টুতে উঠবে। বর্তমানে সে তুরাগের নয়ানগর এলাকায় তার খালা রুনা আক্তারের বাসায় বেড়াতে এসেছিল। সুহান দুই ভাইয়ের একজন।
এদিকে উত্তরা পূর্ব থানা পুলিশ বলছে, দুর্ঘটনার পর দ্রুতগতিতে ট্রাকটি পালিয়ে গেছে। নিহতের মরদেহ মর্গে রয়েছে। এঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।