সাভারে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রোমান হোসেন, সাভার, ধামরাই: ঢাকার সাভারের  উপজেলা সেটলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় সাভার মডেল থানার সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের কর্মরত সাংবাদিকবৃন্দ ।

মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁদের ওপর হামলা-মামলা মানে সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। সরকারি দপ্তরের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় উল্টো ভুক্তভোগী সাংবাদিকদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয় মিথ্যা মামলা।আমরা  এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতাকে তুলে ধরে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। এসময় মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাই প্রেসক্লাব, সাভার উপজেলার  সাংবাদিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার সামনে সড়ক প্রদক্ষিণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com