টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইন সহ একাধিক মাদক কারবারি গ্রেফতার..

আবু সাঈদ চৌধুরী: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। ধারাবাহিক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬/০৪/২০২৬ তারিখে টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযানে এসব গ্রেফতার করা হয়।

অভিযান-১: এসআই এহতেশামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ জোবায়ের হোসেন (২৭) ও মমতাজ বেগম (৪০) কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযান-২:একই দিনে এএসআই কাজী শামীমের নেতৃত্বে আরেকটি অভিযানে মোঃ রবিউস সানি রাহুল (২৫) কে ২৪ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করা হয়। নিয়মিত মামলা শেষে তাকেও আদালতে পাঠানো হয়েছে।

অভিযান-৩:এএসআই শাহিন মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মোঃ শফিকুল ইসলাম (৩৫) ও মোবারক হোসেন (৩৬) কে ১২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com