এজিইসি প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি ব্ক্তব্য দিলেন প্রধানমন্ত্রী….

নিজস্ব প্রতিবেদক: এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজিইসি) প্লাস অনলাইন সামিটে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয় থেকে তিনি সম্মেলনে অনলাইনে যুক্ত হন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সামিটে এশিয়ার বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক অংশীদাররা কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com