সাভারে হানিট্রাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রোমান হোসেন, সাভার: সাভারে প্রেমের ফাঁদ পেতে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ভিকটিমসহ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ ও অপহরণের পরে নেওয়া নগদ ৪০ হাজার টাকা।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে সাভার পৌরসভার গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মোসাঃ জোসনারা বেগম (৩৯), টুটুল (৩৫), সুমন (৩৫) ও রফিক মিয়া (৪৫)।

গোয়েন্দা পুলিশ জানায়, হানি ট্যাপের মাধ্যমে গেন্ডা এলাকা থেকে মাসুম বেপারী নামের এক ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করে এই গ্রুপের সদস্যরা। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি ঢাকা জেলা উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে ভোর রাতে গেন্ডা এলাকা থেকে চার অপহরণকারীকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করে এসআই কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গামছা, একটি মাস্কিং টেপ, তিনটি মোবাইল ফোন ও অপহরণের পরে ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ চল্লিশ হাজার টাকা। পরে আজ দুপুরেই গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com